Logo

শোবিজকে বিদায় জানালেন অভিনেত্রী নওবা তাহিয়া

profile picture
বিনোদন প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫১
শোবিজকে বিদায় জানালেন অভিনেত্রী নওবা তাহিয়া
ছবি: সংগৃহীত

তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজের সব কাজ থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

নওবা তাহিয়া পোস্টে লিখেছেন, “মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে বিদায় নেওয়ার। এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল, আর এর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।”

তিনি আরও বলেন, “বর্তমানে আমি নিজের ভেতরে, ধর্মীয় অনুশীলন ও পড়াশোনার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো শান্তি পাই, তাদের সঙ্গেই সময় কাটাচ্ছি। ব্যক্তিগত উন্নয়ন ও পড়াশোনায় মনোযোগ দিতেই এখন জীবনের এই অধ্যায়টি আমার কাছে সঠিক মনে হচ্ছে।”

বিজ্ঞাপন

এখন থেকেই তার নতুন কোনো কাজ গ্রহণ হবে না—না নাটক, না টেলিভিশন, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়ত প্রকাশিত হতে পারে, তবে সে সবের সঙ্গে তার আর কোনো সংযোগ থাকবে না।

শেষে তিনি যোগ করেছেন, “হৃদয়ের গভীর থেকে আমি কৃতজ্ঞ, যারা আমাকে এতদিন ভালোবাসা ও সমর্থন দিয়েছেন।”

বিজ্ঞাপন

ছোটবেলায় বিটিভিতে শিশুদের অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’ উপস্থাপনা করতেন নওবা। আবৃত্তি এবং শৈল্পিক উপস্থাপনার কারণে পরবর্তীতে বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ বর্ষা চরিত্রে অভিনয় করার সুযোগ পান। নাটকটি প্রচারের পর তিনি নবাগত হিসেবে দর্শকের কাছে পরিচিতি পান।

এরপর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন নওবা তাহিয়া।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD