Logo

বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৩, ২১:১৫
বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল
ছবি: সংগৃহীত

এছাড়া অনেকেই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরাইলের বোমা হামলায় কমপক্ষে ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অনেকেই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় হাসপাতালে ইসরাইলের এই ভয়াবহ হামলার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। বুধবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, এদিন  ইসরাইল সফরে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের। এ সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানে যাওয়ার কথা ছিল তার। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা ছিল মার্কিন প্রেসিডেন্টের।

বিজ্ঞাপন

তবে হাসপাতালে ইসরাইলের ভয়াবহ হামলার পর এক প্রতিক্রিয়ায় জর্ডান জানিয়েছে, বাইডেনের সঙ্গে ৩ আরব নেতার যে নির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল, তা আর হচ্ছে না। গাজার হাসপাতালে হামলার প্রতিবাদে জর্ডান বাইডেনের সঙ্গে নির্ধারিত এ বৈঠক বাতিল করেছে। সূত্র : রয়টার্স।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD