Logo

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি

profile picture
জনবাণী ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৩, ২৪:৫৩
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বাই পাস সার্জারির পর রাষ্ট্রপতি এখন কেবিনে রয়েছেন।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। 

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বাই পাস সার্জারির পর রাষ্ট্রপতি এখন কেবিনে রয়েছেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তার প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানিয়েছেন রাষ্ট্রপতি এখন কেবিনে সীমিত আকারে চলাফেরা করতে পারছেন।

বিজ্ঞাপন

বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে বুধবার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাই পাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে চিকিৎসার জন্য গত ১৬ অক্টোবর সহধর্মিনী ডক্টর রেবেকা সুলতানাসহ সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD