Logo

অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৩, ০৫:৪৭
অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

সোমবার সকালে দীর্ঘ সময় রেঞ্জুশার ঘর বন্ধ থাকায় তার পরিবারের লোকজনের সন্দেহ হয়।

বিজ্ঞাপন

ভারতীয় মালয়লাম সিরিয়াল ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রেঞ্জুশা মারা গেছেন।  সোমবার (৩০ অক্টোবর) কেরালার নিজ বাসা থেকে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় একাধিক গণমাধ্যমে বলা হয়, কেরালের তিরুবনন্তপুরমে একটা ভাড়া অ্যাপার্টমেন্টে বসবাস করতেন রেঞ্জুশা। পরিবারের সঙ্গেই ওই অ্যাপার্টমেন্টে থাকতেন অভিনেত্রী। সোমবার সকালে দীর্ঘ সময় রেঞ্জুশার ঘর বন্ধ থাকায় তার পরিবারের লোকজনের সন্দেহ হয়।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, এরপর দরজা ভাঙা হলে রেঞ্জুশা মেননকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের লোকজন। এরপর স্থানীয় শ্রীকারিয়াম পুলিশকে খবর দেয় অভিনেত্রীর বাড়ির লোকজন। পুলিশ গিয়ে অভিনেত্রী রেঞ্জুশা মেননের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, বর্তমানে অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে সময় পার করছিলেন রেঞ্জুশা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। তবে পুলিশ অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কোচির মেয়ে রেঞ্জুশা। একটি টিভি অনুষ্ঠান সঞ্চালনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে অভিনয়ে নাম লেখান। বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় করেছেন মালায়ালাম ভাষার বেশ কিছু সিনেমায়ও। সূত্র : ইন্ডিয়া টুডে

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD