Logo

তিন আসনেই আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
২২ নভেম্বর, ২০২৩, ০৩:১৯
তিন আসনেই আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাকিব আল হাসান। 

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সাকিব আল হাসানের পক্ষে স্বজনরা ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসনের জন্য জন্য আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

এদিন, সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তফসিল অনুযায়ী, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD