Logo

এইচএসসির ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

profile picture
জনবাণী ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৩, ২৩:২২
এইচএসসির ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে
ছবি: সংগৃহীত

পরে বেলা ১১টার দিকে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকেও জানা যাবে ফলাফল।

বিজ্ঞাপন

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল রবিবার (২৫ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ড চেয়ারম্যানরা। এরপর প্রধানমন্ত্রী ফল প্রকাশ করবেন।

পরে বেলা ১১টার দিকে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকেও জানা যাবে ফলাফল।

বিজ্ঞাপন

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে  (www.educationboardresults.gov.bd) ঢুকে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এরপর পরীক্ষার্থীর ফল পাওয়া যাবে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে ফলাফল ডাউনলোড করতে পারবে।

বিজ্ঞাপন

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে  HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আসবে ফল।

বিজ্ঞাপন

একইভাবে আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

আর কারিগরি শিক্ষাবোর্ডের  HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD