Logo

স্বতন্ত্র প্রার্থীর অনুমতি কৌশলগত সিদ্ধান্ত বললেন কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৩, ২৪:৫৭
স্বতন্ত্র প্রার্থীর অনুমতি কৌশলগত সিদ্ধান্ত বললেন কাদের
ছবি: সংগৃহীত

সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বাইরে অন্যদের অংশ নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে তা দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সময়ের প্রয়োজনে আওয়ামী লীগ কৌশল পরিবর্তন করে এগোচ্ছে। ডামি প্রার্থী হতে কোনো বাঁধা নেই।

সোমবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের গণমাধ্যমকর্মীদের বলেন, “বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের অপেক্ষায় আছে। বোমাবাজী, অগ্নিসন্ত্রাস করে নির্বাচনের পক্ষের গণজোয়ার তারা (বিএনপি) রুখতে পারবে না। তাদের সব স্বপ্ন এখানেও ব্যর্থ হবে।”

বিজ্ঞাপন

উল্লেখয়, ১৯৯০ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গুলিতে নিহত হন শামসুল আলম খান মিলন। এরপর স্বৈরাচারবিরোধী গণআন্দোলন আরো বেগবান হয়। দিনটি ডা. শামসুল আলম খান মিলন দিবস হিসেবে পালিত হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD