Logo

বিপিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৩, ০৪:৫২
বিপিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম
ছবি: সংগৃহীত

জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। আমি হয়তো বা বিপিএল থেকে আমার খেলাটা শুরু করবো।

বিজ্ঞাপন

আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সামনের আসর দিয়ে ফের ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল।  সোমবার (২৭ নভেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকের পরই বনানীতে এক সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

তামিম বলেন, “বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচন নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। তাই তিনি আমাকে জানুয়ারি পর্যন্ত থামতে বলেছেন। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। আমি হয়তো বা বিপিএল থেকে আমার খেলাটা শুরু করবো।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তামিম বলেন, “আমি আবারও ক্লিয়ার করলাম যে আমি কখনো কোনো সময় এই জিনিসটা করবো না বা করতে চাই না। আরেক মাস সময় নেই বা আরও কিছু সময় নেই। আমি আপনাদের বলেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। সভাপতি ও বোর্ডের সঙ্গে আমার অনেক কথা হয়েছে এসব বিষয়ে। যেহেতু ওনারা একটা কথা বলেছেন তাই তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আমি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি  আর বিপিএল খেলি তারপর দেখা যাক কি হয়। ইচ্ছাকৃতভাবে আমি জিনিসটাকে কোনোভাবেই লম্বা করবো না। আমি চেয়েছি আমার উত্তরটা আজ দিতে। যেহেতু ওনাদের সঙ্গে কথা হয়েছে। বিশেষ করে উনি (পাপন) আমার একটা কথা শুনে সিদ্ধান্ত নিবেন না। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আমিও যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমিও ওপেক্ষা করছি কি হয় জানার জন্য।”

বিজ্ঞাপন

এসময় তামিম বলেন, “কাল থেকে বাংলাদেশের টেস্ট শুরু হচ্ছে। আমি আশা করবো আমার বক্তব্য বা আজকে যা বলছি এখানে এটা যেন কোনোভাবে খেলার ওপর ইম্প্যাক্ট না পড়ে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD