Logo

খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৩, ২১:৫৩
খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন
ছবি: সংগৃহীত

সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের স্টাফ বাসটিতে আগুন দিয়ে দুর্বিত্তরা পালিয়ে যায়

বিজ্ঞাপন

বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলনের ধারাবাহিকতার অংশ অবরোধের মধ্যে রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের স্টাফ বাসটিতে আগুন দিয়ে দুর্বিত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে দাবিতে বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলো। এ অবরোধ চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD