Logo

চলতি মাসেই সরকারের পতন হবে : রিজভী

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৩, ২২:৪৪
চলতি মাসেই সরকারের পতন হবে : রিজভী
ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসেই আ. লীগ সরকারের পতন হবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

ডিসেম্বর মাসেই আ. লীগ সরকারের পতন হবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একদলের শাসনব্যবস্থা থেকে বাংলাদেশকে উদ্ধারে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বলেও ধারণা তার।

বুধবার (৬ ডিসেম্বর) অবৈধ আওয়মী লীগ সরকারের পদত্যাগ, নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা দশম দফা অবরোধের প্রথম দিনে নিজের ধারণার কথা বলেছেন রিজভী। এসময় রুহুল কবির রিজভী রাজশাহীতে অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, রাজশাহী জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে অবরোধ সমর্থন করে মিছিল ও পিকেটিং হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় মহানগরের তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে যুব ও ছাত্রদলের মিছিলটি শুরু হয়। শেষ হয় সিটি হার্ট রোডের ডাবতলার মোড়ে গিয়ে।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সমাবেশে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কায়দায় জনগণের ভোটাধিকার হরণের সব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিসহ দেশের সব গণতান্ত্রিক দল চূড়ান্ত আন্দোলনে শামিল হয়ে সব অপচেষ্টা বানচাল করে দেবে। একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে উদ্ধার করতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে।

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্রকামী বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের জেলজুলুম চালিয়ে এবার শেষ রক্ষা হবে না। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ যেমন জনরোষ থেকে বাঁচতে পারেননি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এ সরকারও জনরোষ থেকে বাঁচতে পারবে না। বিজয়ের মাসেই (ডিসেম্বর) তাদের পতন হবে। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হবে তারা।

বিজ্ঞাপন

মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজভী। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ জেলা-উপজেলার যুব ও ছাত্রদলের শীর্ষ নেতারা। তাদের কর্মী-অনুসারীরাও এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD