Logo

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

profile picture
জনবাণী ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৩, ০৪:০৪
মির্জাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
ছবি: সংগৃহীত

দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জনাব শাকিলা বিনতে মতিন।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ পালিত হয়েছে। 

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেন। মির্জাপুর উপজেলা পরিষদ হল মিলনায়তনে  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলার রাজাবাড়ি ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাকিলা বিনতে মতিন। 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুলতান উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

বিজ্ঞাপন

এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উঠিয়ে দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জনাব শাকিলা বিনতে মতিন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD