Logo

পাবনা-১: দেশের সর্ব কনিষ্ঠ প্রার্থী সাংবাদিক পারভীন খাতুন

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৩, ০২:২২
পাবনা-১: দেশের সর্ব কনিষ্ঠ প্রার্থী সাংবাদিক পারভীন খাতুন
ছবি: সংগৃহীত

এলাকায় প্রার্থী হই নাই, আমি নিজের ইচ্ছায় প্রার্থী হয়েছি ৬৮ পাবনা -১ সাঁথিয়া বেড়া আংশিক নির্বাচনী এলাকায়।

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ পাবনা ১ সাঁথিয়া- বেড়া নির্বাচনীএলাকায় দেশের সর্ব কনিষ্ঠ সাংসদ প্রার্থী হয়েছেন সাংবাদিক পারভীন খাতুন । 

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী পারভীন খাতুন একজন পেশাগত সাংবাদিক, পাবনা জেলা হতে তিনিই একমাত্র নারী রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতায় মাস্টার্স করেছেন ও রাজশাহী সরকারি কলেজে সমাজ বিজ্ঞান বিভাগে  মাস্টার্সে লেখা পড়া করছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে  পারভীন খাতুনের সাথে কথা বলা হলে তিনি বলেন, আমার বাবা মায়ের বাড়ি আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। পেশাগত কারনে বসবাস করি পাবনা শহরে, স্বামীর বাড়ি সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামে। 

সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং সাহসীকতার পেশা, তাই এই পেশার একজন মানুষ হিসাবে আমি নিজের জন্মভূমির নির্বাচনী এলাকায়, নিজের বসবাসের নির্বাচনী এলাকায়,  নিজের স্বামীর বাড়ির নির্বাচনী এলাকায় প্রার্থী হই নাই, আমি নিজের ইচ্ছায় প্রার্থী হয়েছি ৬৮ পাবনা -১ সাঁথিয়া বেড়া আংশিক নির্বাচনী এলাকায়। 

বিজ্ঞাপন

যেখানে আমার কোন পরিচয় নাই এমনকি আমার আপন বলতে তেমন কোন মানুষ নেই।  এই এলাকায় নির্বাচনে কারন  হলো এ নির্বাচনী এলাকার সাধারণ মানুষ, ভোটারেরা আমাকে যে পরিমাণ ভোট দিক না কেন, আমি মনে করবো এটাই আমার বিজয়। এছাড়াও আমি মাননীয় স্পিকার এডভোকেট শামসুল হক টুকু ও অধ্যাপক আবু সাঈদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, আমি মনে করি মহান আল্লাহর দয়ায় এটাই আমার প্রথমিক বিজয় । 

বিজ্ঞাপন

সাংবাদিক পারভীন খাতুন আরো বলেন, ৬৮ পাবনা -১ সাৃথিয়া বেড়া নির্বাচনী এলাকার সকল ভোটার ও ভোটার মা বোনদের কাছে আমার বিনীত আবেদন,  আপনারা স্বাধীনতা যুদ্ধের পর হতে অনেক প্রার্থীকে অনেক প্রতীকে ভোট দিয়েছেন, কিন্তু একজন নারী প্রার্থীকে বা কোন নারীকে ভোট দিতে পারেননি।  আমি মা বোনদেরকে একজন নারীকে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছি, আমার মা বোনদের কাছে বিনীত আবেদন আপনারা অন্তত্য একটিবার একটি করে ভোট আমাকে প্রদান করে নারী সমাজের সম্মান রক্ষা করবেন ও আমাকে আগামীর পথ চলায় সাহস যোগাবেন।

বিজ্ঞাপন

সাংবাদিক পারভিন খাতুনের এমপি প্রার্থিতা নিয়ে পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক আজকের ইতিহাসের সম্পাদ আবু হাসনা মুহাম্মদ আইয়ুবের সাথে কথা বলা হলে তিনি বলেন, সাংবাদিক পারভিন খাতুন একজন সাহসী মানুষ, শ্রম ও মেধা বিনিয়োগের মাধ্যমে প্রত্যান্ত গ্রাম অঞ্চলের একটি কৃষক পরিবার হতে উঠে এসেছে আজকের অবস্হানে। সাংবাদিকতা পেশায় তিনি কথায় নয় কাজেই প্রমান দেখিয়ে দিয়েছেন যে, ইচ্ছা থাকলে, ভালো লক্ষ্য ও উদ্দেশ্য থাকলে একজন নারীও সমাজের জন্য ও সমাজের মানুষের জন্য ভালো কিছু করতে পারে। আমার বিশ্বাস ৬৮ পাবনা -১ সাঁথিয়া বেড়া আংশিক নির্বাচনী এলাকার মানুষ ও ভোটারা তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। আমার আরো  বিশ্বাস পাবনা  -১ নির্বাচনী এলাকার বিশেষ করে মা বোনেরা নারী সমাজের সম্মান রক্ষার্থে তাকে ভোট দেবেন। কারণ ইতিপূর্বে মা বোনেরা নারী হিসাবে কোন এমপি প্রার্থী পাননি যেহেতু এবার তারা পেয়েছে ও ভোট দেওয়ার সুযোগ হয়েছে এ কারণেই মা বোনেরা তাকে ভোট দেবেন। এছাড়াও যোগ্যতার মাপকাঠিতে সাংবাদিক পারভিন খাতুন ভোট পাওয়ার যোগ্যতা রাখেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD