Logo

গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩২
গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা
ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস।

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরের বনখরিয়া এলাকায় রেললাইনের একটি অংশ কেটে রাখার ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস।


ওসি জানান, ঢাকা রেলওয়ে থানায় বিডব্লিউ কর্মকর্তা আশরাফ বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে মামলাটি দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করা হয়েছে।


আরও পড়ুন: এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার: রেলওয়ে মহাপরিচালক


তিনি আরও জানান, রেলে নাশকতা একটি বড় ঘটনা, তাই মামলা দায়েরের বিষয়ে সতর্কতার সঙ্গে এজাহার করতে হয়েছে। তদন্তের স্বার্থে মামলার বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। 


আরও পড়ুন: রেললাইন কাটার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করেছে দুর্বৃত্তরা


প্রসঙ্গত, গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। কারণ, রেললাইনের একটি অংশ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতা করতে তা কেটে রেখেছিল। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১০ জন।


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD