Logo

সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৩, ২৩:১২
সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল আর নেই
ছবি: সংগৃহীত

দুপুর ১টা ৩০ মিনিটে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

মূলত নজরুলগীতির জন্যই সঙ্গীত জগতে বেশ সুনাম কুড়িয়েছিলেন অনুপ ঘোষাল। তবে সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে সঙ্গীত পরিবেশন করে তিনি বিপুল পরিচিতি লাভ করেন। যে গান এখনো অনুরাগীরা ভোলেননি। ছোট থেকেই সঙ্গীতের সঙ্গে তার যোগ ছিল।

বিজ্ঞাপন

তার মা লাবণ্য ঘোষাল। তিনি তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন। এ ছাড়াও বাংলা, হিন্দিসহ নানা ভাষার ছবিতে সঙ্গীত পরিবেশন করেছিলেন শিল্পী। তপন সিন্‌হা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তার গান শ্রোতারা ভোলেননি। ‘মাসুম’ ছবির ‘তুঝসে নারাজ নেহি জিন্দেগি’ গানটি অবিস্মরণীয় করে তোলার পিছনেও তার অবদান রয়েছে। বাংলা এবং হিন্দি গানের পাশাপাশি তিনি ভোজপুরি এবং অসমিয়া ভাষায়ও গান গেয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুদীর্ঘ সঙ্গীত ক্যারিয়ার মাঝেই ২০১১ সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দলে যোগ দিয়ে হুগলির উত্তরপাড়া বিধানসভা থেকে প্রথমবারের মতো জয় পান। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে অনুপ ঘোষালকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করেছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD