Logo

বিয়ে করলেন গায়িকা অবন্তি সিঁথি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪৩
বিয়ে করলেন গায়িকা অবন্তি সিঁথি
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন করা হয়। সিঁথির বরের নাম অমিত দে।

বিজ্ঞাপন

বিয়ে করেছেন ‘শিসকন্যা’ খ্যাত দেশের জনপ্রিয় গায়িকা অবন্তি সিঁথি। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন করা হয়। সিঁথির বরের নাম অমিত দে। তিনি লন্ডনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। শখের বসে গানও করেন। গানের সূত্রেই দুজনের পরিচয়।

বিজ্ঞাপন

এর আগে বিয়ে নিয়ে অবন্তি সিঁথি বলেন, “অমিতের সঙ্গে আমার পরিচয় বেশি দিনের না। সাত-আট মাস হবে। ও খুব ভালো গান করে। আমাদের একসঙ্গে একটা গান করতে গিয়ে পরিচয় হয়েছে। গানটা শেষ অবধি হয়নি, কিন্তু আমাদের বিয়েটা হয়েছে।”

বিজ্ঞাপন

প্রায় ১৩ বছর হলো লন্ডনে থাকে সিঁথির স্বামী অমিত। সেখানে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা শেষ করে এখন একটি ফিন্যান্স ফার্মে কর্মরত। পাশাপাশি গানও করেন তিনি। এছাড়া কিবোর্ড ও পিয়ানো বাজাতে পারেন। লন্ডনে থাকলেও তাদের আসল বাড়ি সিলেটে বলেও জানান অবন্তি সিঁথি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত,  ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায়  দুইবার অংশ নিয়েছিলেন অবন্তি সিঁথি। তবে তিনি পরিচিতি লাভ করেনভারতের টেলিভিশন জি বাংলার সংগীতবিষয়ক শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD