Logo

গান গাওয়ার সময় মঞ্চেই মারা গেলেন গায়ক

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৩, ২৩:৫৬
গান গাওয়ার সময় মঞ্চেই মারা গেলেন গায়ক
ছবি: সংগৃহীত

আর সেখানেই পারফর্ম করার সময় মারা যান ব্রাজিলিয়ান এই গায়ক।

বিজ্ঞাপন

মঞ্চে গান গাইতে গাইতেই প্রাণ হারালেন ব্রাজিলিয়ান গায়ক পেড্রো হেনরিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

আমেরিকান এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে মধ্যে একটি ধর্মীয় অনুষ্ঠানে ‘ভাই সের তাও লিন্ডো’ পারফর্ম করছিলেন কণ্ঠশিল্পী পেড্রো হেনরিক। আর সেখানেই পারফর্ম করার সময় মারা যান ব্রাজিলিয়ান এই গায়ক।

বিজ্ঞাপন

প্রকাশিত খবরে বলা হয়, পেড্রো হেনরিক যখনই তার মাইক্রোফোনটি মুখের কাছে নিয়ে আসেন, তখন হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে পেছনে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানান, মঞ্চে গান গাইতে গাইতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পেড্রো হেনরিক।

বিজ্ঞাপন

মারা যাওয়ার সময় পেড্রো হেনরিক তার স্ত্রী সুইলান ব্যারেটো ও দুই মাস বয়সি কন্যা জোকে রেখে গেছেন। তার জন্মস্থান পোর্তো সেগুরো শহরে শেষকৃত্য সম্পন্ন হবে এই কণ্ঠশিল্পীর। তবে সাও পাওলোর গুয়ারুলহোসে বসবাস করতেন পেড্রো হেনরিক।

বিজ্ঞাপন

এর আগে গত ২০২২ সালে কলকাতার নজরুল মঞ্চে পারফর্ম করার সময় গুরুতর অসুস্থ হয়ে মারা যান জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। সূত্র : আমেরিকা ফক্স নিউজ

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD