Logo

যদি বেঁচে থাকি, নির্বাচনের মাঠ ছাড়ব না: মাহি

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৩, ০১:৪১
যদি বেঁচে থাকি, নির্বাচনের মাঠ ছাড়ব না: মাহি
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি এ সব কথা বলেন ।

বিজ্ঞাপন

যদি বেঁচে থাকি, যুদ্ধটা আমি শেষ করব। ‘নির্বাচন মাঠে ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার নির্বাচনী প্রস্তুতি ভালো চলছে।’ 

আচরণবিধি লঙ্ঘনের দায়ে রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি এ সব কথা বলেন । 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আচরণবিধি লঙ্ঘনে বিষয়ে মাহিয়া মাহি বলেন, আপনারা জানেন যিনি বর্তমান এমপি আছেন, তাকেও শোকজ করা হয়েছিল। উনারা আসলে সবার জন্য সমান। মাঠ পর্যায়ের অবস্থান আপাতত খুব ভালো। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। বাকিটুকু আল্লাহ ভরসা। এখন পর্যন্ত আমাকে কেউ হুমকি দেয়নি। কেউ নির্বাচন থেকে সড়ে দাঁড়াতেও বলেনি। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ আছে। আগামীকাল থেকে প্রচারণা শুরু হবে। প্রচারণার পরে সব বোঝা যাবে।

প্রতীকের বিষয়ে মাহিয়া মাহি বলেন, পছন্দের কোনো প্রতীক নেই। আগামীকাল প্রতীক বরাদ্দ হবে। তখন ঠিক হবে আমি আসলে কোনো প্রতীকে নির্বাচন করছি। এরপরে প্রচারণা। ইনশাআল্লাহ প্রচারণা তো সেভাবেই করতে হবে। যেহেতু বড় বড় দুটি উপজেলা। প্রচারণা মাঠে গিয়ে আমি কতটুকু সমস্যা ফেস করব, সেটি আপনাদের জানানো হবে। যদি আমার কর্মীরা রিস্ক ফিল করে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। দেশবাসীকে সেটা জানাবেন।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে শুক্রবার (১৫ ডিসেম্বর) শোকজ করা হয় মাহিয়া মাহিকে। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন মাহি। 

মাহি আরও বলেন, আচারণ বিধি সম্পর্কে আমি জানতাম। তবুও একটু কনফিউশন থেকে গিয়েছিল। সেখান থেকে আমার ভুল হয়েছে। আমি যদিও কারো কাছে ভোট চাইনি। আমি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছি। দোয়া চাইতে গিয়েছি। এটাও একটা আচারণবিধির মধ্যে পড়ে। আমি এর জন্য আদালতকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছি। তারা আমাকে কঠোরভাবে সর্তক করেছেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD