Logo

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩০
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
ছবি: সংগৃহীত

দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে দেশটির কুরলি দ্বীপে এই কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

মাত্র ২২ মিনিট! এর মধ্যে  দু’বার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান।

দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুরলি দ্বীপে এই কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬ দশমিক ৫ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ২২ মিনিট পর ফের ৫ মাত্রায় কেঁপে ওঠে দ্বীপটি। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

প্রথমিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাপানের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত কুরলি দ্বীপ। জাপানের মূল ভূখণ্ড থেকে যার দূরত্ব দেড় হাজার কিলোমিটারের বেশি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD