Logo

ফরিদপুরের পথে শেখ হাসিনা

profile picture
জনবাণী ডেস্ক
৩ জানুয়ারি, ২০২৪, ২৪:৪০
ফরিদপুরের পথে শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে গণভবন থেকে রওয়ানা হন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচনী জনসভায় যোগ দিতে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে গণভবন থেকে রওয়ানা হন তিনি।

বিজ্ঞাপন

এদিন বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জেলা আ. লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। দলীয় প্রধানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল।

বিজ্ঞাপন

সমাবেশে ফরিদপুরের ৪টি সংসদীয় আসনে আওয়ামী মনোনীত প্রার্থীরাই থাকবেন বলে জানা গেছে, যাদের দলীয় সভাপতির পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আ. লীগ সভাপতির নির্বাচনী প্রচারণা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

বিজ্ঞাপন

ফরিদপুর শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ যান ২০১৭ সালের ২৯ মার্চ। ওইদিন বিকেলে তিনি এ রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD