Logo

সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য হতে চান অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
৭ জানুয়ারি, ২০২৪, ০৫:১৩
সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য  হতে চান অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

নিজ নিজ পছন্দের প্রার্থীর জন্য ভোটারদের নিকটে ভোট চাইছেন তারা

বিজ্ঞাপন

রাত পোহালেই দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ইতোমধ্যেই শেষমুহূর্তের মহা ব্যস্ততায় নিজেদের সময়গুলো পার করছেন। আর এরই সাথে পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের অভিনেতা-অভিনেত্রীরাও। নিজ নিজ পছন্দের প্রার্থীর জন্য ভোটারদের নিকটে ভোট চাইছেন তারা।

ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছেন। যদিও তার এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সে ভাবনা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হওয়ার পরিকল্পনা আছে এ অভিনেত্রীর। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিজের সেই ইচ্ছার কথাও গণমাধ্যমের কাছে জানিয়েছেন অপু। তিনি বলেন, ‘সংরক্ষিত আসনের প্রার্থী হওয়ার ইচ্ছে আছে। আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। আর এবারও মনোনয়ন কিনবো।’

নারীদের অধিকার নিয়ে কাজ করার ইচ্ছে থেকেই এবার মনোনয়নপত্র ক্রয় করবেন জানিয়ে অপু বলেন, ‘আমি সমাজে নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করতে আগ্রহী। আর এ জন্যই আমার সংরক্ষিত আসনের সদস্য হওয়ার ইচ্ছে আছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের উদ্দেশে এ অভিনেত্রী বলেন, ‌‘আগামী দিনগুলো যেন সুন্দর হয়, সকল ভক্ত-দর্শকদের কাছ থেকে দোয়া/আশীর্বাদ চাই।’

আর এই পোস্টে ভক্তদের দেওয়া শুভেচ্ছায় সিক্ত হয়েছেন অপু বিশ্বাস। চলচ্চিত্র জগতের কেউ কেউ তার পোস্টে সাড়াও দিয়েছেন। চিত্রনায়ক জয় চৌধুরী ভালোবাসার ইমোজি দিয়ে মন্তব্য করেছেন, ‘অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল।’

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD