Logo

দক্ষিণী অভিনেত্রী রাশমিকার বিয়ের গুঞ্জন

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৪, ০৮:০০
দক্ষিণী অভিনেত্রী রাশমিকার বিয়ের গুঞ্জন
ছবি: সংগৃহীত

খন পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি

বিজ্ঞাপন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। দীর্ঘদিন ধরেই এই জুটি মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলে শোনা যায়। যদিও নিজেরা এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

তবে এবার জানা গেল, আসছে ফেব্রুয়ারিতেই আংটি বদল করতে যাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম হতে জানা গেছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নাকি বাগদানের ঘোষণা আসবে এ তারকা জুটির। তবে বরাবরের মতোই আংটি বদলের বিষয়টি নিয়েও নিশ্চুপ রয়েছেন রাশমিকা মান্দানা।

বিজ্ঞাপন

এই অভিনেত্রী কয়েক দিন আগেই হায়দ্রাবাদে বিজয় দেবেরাকোন্ডার বাড়িতে দীপাবলি উদযাপন করেছেন। এ ছাড়া বিভিন্ন সময়ে একসাথে ছুটি কাটাতেও দেখা গেছে তাদের দুইজনকে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বর্তমানে আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং করছেন রাশমিকা। অন্যদিকে পরশুরাম পেটলার ‘ফ্যামিলি স্টার’ সিনেমার এবং নির্মাতা গৌতম তিনানুরির ‘ভিডি ১২’র কাজে ব্যস্ত আছেন অভিনেতা বিজয়।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD