Logo

চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জানুয়ারি, ২০২৪, ২৪:১৮
চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত

বরইতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোবিন্দপুর পশ্চিমপাড়ার বাসিন্দা মৃত খলিলুর রহমানে ছেলে।

বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়ায় ফজরের নামাজ শেষে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৬ টা ৩৫ মিনিটের দিকে বরইতলী ইউনিয়নের গোবিন্দ্রপুল পশ্চিমপাড়ার পাশে অবস্থিত রেললাইনে এ দূর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত মো. শাহ আলম (৬৫), চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোবিন্দপুর পশ্চিমপাড়ার বাসিন্দা মৃত খলিলুর রহমানে ছেলে।

স্থানীয়দের বরাতে চকরিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল ফারুক বলেন, মো. শাহ আলম ফজরের নামাজ শেষে রেললাইন ধরে হাঁটছিলেন। কিন্তু ঢাকা থেকে কক্সবাজারগামি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে শাহ আলমের মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম খবর দেওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD