Logo

মাহফিল থেকে ফিরে শ্যালকের স্ত্রীর ঘরে, হাতেনাতে ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
রংপুর
২৮ নভেম্বর, ২০২৬, ২২:৫১
মাহফিল থেকে ফিরে শ্যালকের স্ত্রীর ঘরে, হাতেনাতে ধরা
ছবি এআই।

রংপুরের তারাগঞ্জে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শ্যালকের বাড়িতে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর রংপুর মহানগরের বাসিন্দা।

বিজ্ঞাপন

জানা গেছে, শুক্রবার দুপুরে তারাগঞ্জ উপজেলায় শ্যালকের বাড়িতে বেড়াতে যান তিনি। পরে শ্যালককে সঙ্গে নিয়ে স্থানীয় একটি ধর্মীয় মাহফিলে অংশ নেন। অসুস্থতার কথা বলে মাঝপথে বিদায় নেন। পরে নিজের বাড়িতে না ফিরে শ্যালকের বাড়িতে তার স্ত্রীকে ধর্ষণ করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাহফিলে থাকা অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর তার শ্যালককে জানান, শরীর খারাপ লাগছে। ওষুধ কিনে বাড়ি ফিরে যাবেন বলে তিনি মাহফিল থেকে চলে যান। তবে তার শ্যালক মাহফিলে থেকে যান।

জাহাঙ্গীর নিজের বাড়িতে না গিয়ে ফিরে যান শ্যালকের বাড়িতে। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে জাহাঙ্গীরকে আটক করেন। এ সময় তাকে মারধরও করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD