Logo

প্যান্ট ছাড়াই র‍্যাম্পে হাঁটলেন পুরুষ মডেলরা!

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারি, ২০২৪, ০২:২৩
প্যান্ট ছাড়াই র‍্যাম্পে হাঁটলেন পুরুষ মডেলরা!
ছবি: সংগৃহীত

জোনাথন তার ডিজাইনার প্যান্ট বাদ দিয়ে মডেলদের ওভারসাইজড টিশার্ট পরতে বাধ্য করেন এই শোতে।

বিজ্ঞাপন

সম্প্রতি পুরুষ মডেল নিয়ে র‌্যাম্প শোর আয়োজন করেছিল ‘মিলান ফ্যাশন উইক- ২০২৪’। এতে জোনাথন অ্যান্ডারসন তার পুরুষ মডেলদের কালো প্যান্টিহোজ পরিয়ে রানওয়েতে নামিয়ে দিয়েছিলেন।

২০২৪-এ জেডব্লিউ অ্যান্ডারসনের শোতে কালো অন্তর্বাসের ওপরে পরেছিলেন পুরুষ মডেলরা। জোনাথন তার ডিজাইনার প্যান্ট বাদ দিয়ে মডেলদের ওভারসাইজড টিশার্ট পরতে বাধ্য করেন এই শোতে। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবারের মিলান ফ্যাশন উইকের ব্যাকগ্রাউন্ডও একদম ছিল নজর কাড়া। সেখানে নানা রূপকধর্মী আঁকা, বক্তব্য তুলে ধরা হয়েছিল। পুরো সিনের সাইকোলজির সঙ্গে যেন সেই দৃশ্যগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। অত্যন্ত রঙিন ছিল এ দিনের ফ্যাশন শোয়ের ব্যাকগ্রাউন্ড।

বিজ্ঞাপন

জানা যায়, এদিন মডেলদের ওভার সাইজের শার্ট, সোয়েটশার্ট পরে আসতে দেখা যায়। কেউ আবার পরেছিলেন গাউন! কারও হাতে ছিল প্রাণীর মুখচ্ছবি জড়ানো হাতব্যাগ। কেউ আবার শুধু প্যান্ট পরেই এদিন ফ্যাশন উইকের ইভেন্টে হেঁটেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD