Logo

বড়াইগ্রামে দিনব্যাপী লালন স্মরণ উৎসব

profile picture
জনবাণী ডেস্ক
১১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫৮
বড়াইগ্রামে দিনব্যাপী লালন স্মরণ উৎসব
ছবি: সংগৃহীত

উৎসবের মুল পর্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী

বিজ্ঞাপন

নাটোরের বড়াইগ্রামে ১৯ তম লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বনপাড়া ডিগ্রী কলেজ চত্ত্বরে রুপরেখা লালন একাডেমীর আয়োজনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাতে উৎসবের মুল পর্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রুপরেখা লালন একাডেমীর সভাপতি সরদার সুলতান আহমেদের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম খান, একাডেমির সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা জাকির হোসেন সরকার ও আওয়ামীলীগ নেতা ফেরদৌস উল আলম। 

এই উৎসবে অনিতা সরকারের সঞ্চালনায় রুপরেখা লালন একাডেমির শিল্পীরা ও আমন্ত্রিত শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশন করেন।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD