Logo

পাকিস্তানের রাজধানীতে ১৪৪ ধারা জারি

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২১
পাকিস্তানের রাজধানীতে ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

বিক্ষোভের জন্য নির্দিষ্ট স্থানও ঘোষণা করেছে পিটিআই। শান্তিপূর্ণ বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে প্রসাশন।

বিজ্ঞাপন

সদ্য শেষ হওয়া পাকিস্তানের নির্বাচনে কারচুপির অভিযোগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিক্ষোভের ডাক দিয়েছিল দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।


বিক্ষোভের জন্য নির্দিষ্ট স্থানও ঘোষণা করেছে পিটিআই। শান্তিপূর্ণ বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে প্রসাশন।


আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল পাকিস্তান


ইসলামাবাদ পুলিশ জানায়, রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য পুলিশ শহরজুড়ে উচ্চ সতর্কতা অবলম্বন করেছে। পিটিআই দেশজুড়ে বিক্ষোভ ঘোষণায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


আরও পড়ুন: হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা গান্ধী


পুলিশ আরও জানান, যেকোনো সময় এফ৯ পার্কের কাছে ট্রাফিক বাড়ানো হতে পারে। এ এলাকায় জনগণকে অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি এবং যেকোনো পরিস্থিতি এড়াতে কাউন্টার টেররিজম বিভাগের স্পেশাল ফোর্সও মোতায়েন করা হয়েছে। তারা সেখানে টহল অব্যাহত রেখেছে।


পুলিশ জানায়, জেলাজুড়ে টহল বাড়ানো হয়েছে এবং চেকপয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে।


জেবি/এসবি


আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD