Logo

মাতৃভাষা দিবস নিয়ে ভাবনার আবেগঘন স্ট্যাটাস

profile picture
জনবাণী ডেস্ক
২২ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪:১৬
মাতৃভাষা দিবস নিয়ে ভাবনার আবেগঘন স্ট্যাটাস
ছবি: সংগৃহীত

যে কোনো বিষয়েই নিজের মতামত কিংবা অনুভূতি প্রকাশ করতে ভোলেন না তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না।

বিজ্ঞাপন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে বড় পর্দাতেও সরব তিনি। শুধু যে অভিনয় করেন তা কিন্তু নয়, লেখালেখি ও নাচেও বেশ পারদর্শী এ অভিনেত্রী। ভাবনা ছবিও আঁকেন দারুণ। বলা হয়, বহু গুণে গুণান্বিত এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন ভাবনা। যে কোনো বিষয়েই নিজের মতামত কিংবা অনুভূতি প্রকাশ করতে ভোলেন না তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না।

বিজ্ঞাপন

বুধবার (২১ ফেরব্রুয়ারি) দেশজুড়ে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন নিজের সামাজিকমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ভাবনা।

বিজ্ঞাপন

দৈনিক জনবাণীর পাঠকদের জন্য ভাবনার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

বিজ্ঞাপন

“সাফিয়া খাতুন, ফজিলাতুন্নেসা, ড: হালিমা খাতুন, প্রতিভা মুতসুদ্দি, সুফিয়া আহমেদ, সুফিয়া ইব্রাহিম, মমতাজ বেগম, সোফিয়া খান, রওশন আরা বাচ্চু, জুলেখা নুরী, সারা তাইফুর, রানি ভট্টাচার্য, ড: সুফিয়া খাতুন ও শামসুন্নাহার।”

বিজ্ঞাপন

“একুশে ফেব্রুয়ারি, ১৯৫২। পুলিশের ব্যারিকেডকে পরোয়া না করে ১৪৪ ধারা ভেঙে বাংলার যে মহীয়সীরা প্রথম এগিয়ে যায় আমতলার দিকে, ইতিহাসের পাতায় স্বর্ণোজ্জ্বল থাকুক তাদের নাম। আমরা তোমাদের ভুলব না...।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এ বছর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে ভাবনার লেখা ‘কাজের মেয়ে’। এছাড়া অভিনেত্রীর উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে— ‘গুলনেহার’, ‘তারা’এবং ‘গোলাপী জমিন’। অন্যদিকে অভিনেত্রীর কবিতার বইয়ের নাম— ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD