তারকা হওয়ার স্বপ্নে বদলে ফেলেছিলেন নিজের নাম, জানালেন ইধিকা

ঢালিউডে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে দুই বাংলার দর্শকের নজরে আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। এরপর শাকিবের সঙ্গে ‘বরবাদ’ এবং টালিউডে দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি। তবে পর্দার পরিচিত এই অভিনেত্রীর আসল নাম ইধিকা নয়।
বিজ্ঞাপন
অভিনয়জীবনের শুরুর দিকে ইধিকার নাম ছিল ‘টুম্পা পাল’। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের সময়ও তিনি টুম্পা নামেই পরিচিত ছিলেন।
বিনোদন অঙ্গনে স্থায়ী পরিচিতি তৈরি এবং বড় পর্দায় কাজের কথা মাথায় রেখেই পরে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। ‘টুম্পা’ নামটি তুলনামূলকভাবে প্রচলিত হওয়ায় পর্দার জন্য একটু আলাদা ও স্বতন্ত্র নাম খুঁজছিলেন তিনি। সেই ভাবনা থেকেই ‘ইধিকা’ নামটি বেছে নেন অভিনেত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নাম পরিবর্তনের পর নতুন পরিচয়ে বড় পর্দায় পথচলা শুরু করেন ইধিকা। অল্প সময়ের মধ্যেই শাকিব খান ও দেবের মতো জনপ্রিয় তারকার সঙ্গে কাজ করে দুই বাংলার চলচ্চিত্রে আলোচনায় জায়গা করে নিয়েছেন তিনি।
বর্তমানে ইধিকার হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন কাজ। নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায় তাকে দেখা যাওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া পরিচালক পথিকৃৎ বসুর নতুন একটি চলচ্চিত্রে অভিনেতা জিতের বিপরীতে ইধিকার অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে। তবে এ প্রকল্প নিয়ে এখনো প্রযোজনা সংস্থা বা সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু করে নাম বদলের পর বড় পর্দায় সাফল্য—ইধিকা পালের ক্যারিয়ারে এই পরিবর্তন এখন বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।








