Logo

শুভশ্রীর হাতে চুমু, ইধিকাকে আদর; দেবকে ঘিরে সমালোচনা

profile picture
বিনোদন ডেস্ক
২ অক্টোবর, ২০২৬, ১৭:১৬
শুভশ্রীর হাতে চুমু, ইধিকাকে আদর; দেবকে ঘিরে সমালোচনা
ছবি: সংগৃহীত

পূজায় মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহ এরই মধ্যে তুঙ্গে। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি ত্রিপুরায় গিয়েছিলেন দেব ও শুভশ্রী। সেখানে উপস্থিত ছিলেন ইধিকা পাল ও অনির্বাণ ভট্টাচার্যও। সেই অনুষ্ঠানের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেবের আচরণ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে দেবের দুই পাশে ছিলেন শুভশ্রী ও ইধিকা। একপর্যায়ে শুভশ্রী টিস্যু দিয়ে নিজের কপাল মুছছিলেন। তখন দেব তার কাছ থেকে টিস্যু নিয়ে নিজেই শুভশ্রীর কপাল মুছে দেন। পরে একইভাবে পাশে থাকা ইধিকার কপালও টিস্যু দিয়ে মুছে দিতে দেখা যায় তাকে।

এই দৃশ্য দেখে অনেকে দেবের আচরণকে যত্নশীল বলে মনে করলেও নেটিজেনদের একটি অংশ বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করেন। সেই আলোচনা আরও জোরালো হয় যখন অনুষ্ঠানের মঞ্চে দেবকে হাঁটু গেড়ে শুভশ্রীর হাতে চুমু দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবির মন্তব্যের ঘরে অনেকেই দেবের এমন আচরণকে ‘নাটক’ ও ‘পাবলিসিটি স্টান্ট’ বলে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘নাটকের শেষ নেই’।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আরেকজন মন্তব্য করেছেন, ‘দেব, শাহরুখ হওয়ার চেষ্টা করো না, তুমি পারবে না হতে, তোমায় প্লেবয় লাগছে সিরিয়াসলি’।

দুই নায়িকার প্রতি দেবের আচরণ নিয়ে সমালোচনা করে আরেকজন লিখেছেন, ‘নেকামো আর গেল না, সিনেমা চালানোর জন্য কী না করতে পারে এরা আর এক সাথে কাজ’।

বিজ্ঞাপন

এমনকি দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রর প্রসঙ্গও টেনে এনেছেন কেউ কেউ। একজন প্রশ্ন করেছেন, ‘রুক্মিণী দিদি কিছু বলছে না?’

এ ছাড়া ‘পাবলিসিটি স্টান্ট’ ও ‘নাটক’ নিয়েও নানা কটাক্ষ দেখা গেছে। কেউ লিখেছেন, ‘পাবলিসিটি স্টান্ট এবং নাটক করেও মুভি চলবে না সে যতই ঢং করো’। পাশাপাশি শুভশ্রীকেও মন্তব্যের বাইরে রাখেননি নেটিজেনদের একটি অংশ। দেব ও শুভশ্রীর পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে কেউ কেউ তাদের বর্তমান রসায়ন নিয়ে নানা মন্তব্য করেছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব মন্তব্য নেটিজেনদের ব্যক্তিগত প্রতিক্রিয়া। দেবের ওই আচরণের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

বিজ্ঞাপন

এদিকে ‘দেশু ৭’ দেবের ক্যারিয়ারে বিশেষ একটি কারণে গুরুত্বপূর্ণ। এই সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে তার অভিষেক হচ্ছে। ফলে ছবিটি নিয়ে তার প্রত্যাশাও বেশি। অ্যাকশন-রোমান্টিক ঘরানার সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দেব ও শুভশ্রীর জুটি বাংলা সিনেমার দর্শকদের কাছে বেশ পরিচিত। ২০০৯ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাদের জুটির পথচলা শুরু হয়। একই সময়ে তাদের প্রেমের সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়।

এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’ ও ‘খোকাবাবু’র মতো একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। এসব ছবিতে তাদের রসায়ন দর্শকদের প্রশংসা পায়।

বিজ্ঞাপন

তবে ২০১৩ সালে ‘খোকা ৪২০’ মুক্তির পর তাদের সম্পর্কের অবসান ঘটে। পরে ২০১৫ সালে ‘ধূমকেতু’ সিনেমায় আবারও একসঙ্গে কাজ করেন তারা। দীর্ঘদিন আটকে থাকার পর সিনেমাটি ২০২৫ সালের ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন। অন্যদিকে দেবের সঙ্গে মডেল ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্কের কথা জানা যায়।

দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রীকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। এর মধ্যেই ‘দেশু ৭’-এর প্রচারণার মঞ্চে তাদের ঘিরে নতুন করে তৈরি হয়েছে আলোচনা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD