Logo

রোমান্টিক ছবি ভাগ করে বিশেষ বার্তা দেব-শুভশ্রী

profile picture
বিনোদন ডেস্ক
৪ আগস্ট, ২০২৬, ১৯:৪৪
রোমান্টিক ছবি ভাগ করে বিশেষ বার্তা দেব-শুভশ্রী
ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী পর্দায় একসঙ্গে মানেই দর্শকদের বাড়তি উচ্ছ্বাস। দীর্ঘ প্রতীক্ষার পর ঠিক এক বছর আগে তাদের বহুল আলোচিত ‘ধুমকেতু’ সিনেমার ট্রেলার প্রকাশ ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, তা এখনো ভক্তদের মনে উজ্জ্বল। সেই বিশেষ মুহূর্তের এক বছর পূর্তি উপলক্ষে আবারও অনুরাগীদের আবেগে ভাসালেন এই দুই তারকা।

বিজ্ঞাপন

২০১৫ সালে নির্মাণ শেষ হলেও নানা জটিলতার কারণে দীর্ঘদিন মুক্তি পায়নি ‘ধুমকেতু’। পরে গত বছর নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয় ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। নাচ, গান এবং আড্ডায় মুখর সেই আয়োজনে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠান পরিণত হয়েছিল এক উৎসবে। ট্রেলার প্রকাশের পর সেটি দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছিল।

সেই বিশেষ দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভশ্রীর সঙ্গে একাধিক রোমান্টিক ছবি শেয়ার করেছেন দেব ও শুভশ্রী। ক্যাপশনে আবেগঘন কণ্ঠে দেব লিখেছেন, ‘এক বছর আগে, বাংলা সিনেমা সাক্ষী হয়েছিল এক ইতিহাসের। ‘ধুমকেতু’র ট্রেলার লঞ্চ শুধু একটি ইভেন্ট ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট। এই অসাধারণ দিনটাকে সম্ভব করে তোলার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেব-শুভশ্রী জুটির প্রতি অনুরাগীদের অবিচল সমর্থনে আপ্লুত হয়ে এই তারকা আরও যুক্ত করেন, ‘DeSu-র প্রতি আপনাদের যে ভালোবাসা আজও অব্যাহত, তার জন্যও অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা আর বিশ্বাস নিয়ে পাশে থাকুন, আপনাদের এই আস্থা আমরা কখনও ভাঙতে দেবো না। প্রতিশ্রুতি রইল, আপনাদের নিরাশ করব না।’

বিজ্ঞাপন

এদিকে শুধু স্মৃতিচারণেই থেমে থাকেননি দেব। একই পোস্টের মাধ্যমে ভক্তদের জন্য নতুন সুখবরও দিয়েছেন তিনি। ‘ধুমকেতু’র পর আবারও ‘দেশু ৭’ নামের নতুন প্রকল্পে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দেব ও শুভশ্রী। এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো, অভিনয়ের পাশাপাশি পরিচালকের দায়িত্বও পালন করবেন দেব। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। ইতোমধ্যে সিনেমাটির দৃশ্যধারণের কাজ পুরোদমে শুরু হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD