শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই

আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘দেশু ৭’ সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউডের অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর দুর্গাপুরের প্রচারেও এই জুটির উপস্থিতি দর্শক-অনুরাগীদের মধ্যে তৈরি করে ব্যাপক আগ্রহ। নাচ-গান আর আড্ডায় জমে ওঠে প্রচার অনুষ্ঠান।
বিজ্ঞাপন
এদিন দেবকে দেখা যায় কালো টি-শার্ট ও জ্যাকেটে। শুভশ্রী পরেছিলেন কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি ড্রেস। পোশাকটি ছিল জনপ্রিয় ব্র্যান্ড ‘জারা’র। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পোশাকটির দাম ৪ হাজার ৯৫০ রুপি।
তবে শুভশ্রীর পোশাকের চেয়ে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সেই বেশি নজর ছিল নেটিজেনদের। সেখানে আলোচনার কেন্দ্রে চলে আসে দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক এবং বর্তমান সময়ের তাদের পর্দার বাইরের বন্ধুত্বপূর্ণ রসায়ন।
২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে দেব ও শুভশ্রীর জুটি জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে তাদের প্রেমের সম্পর্কের খবরও প্রকাশ্যে আসে। ২০১৩ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত। অন্যদিকে দেবের সঙ্গে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্কের কথা দীর্ঘদিন ধরেই আলোচিত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্গাপুরের প্রচারে সাবেক এই জুটিকে একসঙ্গে দেখে তাই পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।
একজন রসিকতা করে লিখেছেন, ‘পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী’।
বিজ্ঞাপন
আরেকজন শুভশ্রীকে খোঁচা দিয়ে মন্তব্য করেন, ‘শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কি মানে ছিল?’
অন্য এক ভক্ত লিখেছেন, ‘এক্স-এর সাথে সময় কাটানোর মজাই আলাদা’।
আবার কেউ শুভশ্রীকে উদ্দেশ করে মজা করে লিখেছেন, ‘শুভশ্রী, তোমার মতো একজন প্রাক্তন আমার জীবনেও দরকার ছিল’।
বিজ্ঞাপন
এ ধরনের মন্তব্যের মাধ্যমে মূলত দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক নিয়েই নেটিজেনদের কৌতূহল প্রকাশ পেয়েছে। তবে প্রচার অনুষ্ঠানে তাদের উপস্থিতি ছিল আসন্ন সিনেমাকে ঘিরেই।
‘দেশু ৭’ দেব ও শুভশ্রীর জুটির সপ্তম সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনার দায়িত্বও পালন করছেন দেব। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।








