Logo

আবারও সোনায় মোড়ানো কেক কেটে তুমুল সমালোচনার মুখে উর্বশী!

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ২৩:২৫
আবারও সোনায় মোড়ানো কেক কেটে তুমুল সমালোচনার মুখে উর্বশী!
ছবি: সংগৃহীত

আর যা রীতিমত এখন আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে

বিজ্ঞাপন

২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী উর্বশী রাউতেলার। যদিও এত বছর পেরিয়ে গেলেও তার ক্যারিয়ারে হিট সিনেমার সংখ্যা নেই বললেই চলে। তবে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য প্রায় সময়ই সমালোচিত হয়ে থাকেন তিনি। এবার নিজের ৩০ তম জন্মদিনে সোনায় মোড়ানো কেক কেটে তীব্র সমালোচনার মুখে পড়লেন উর্বশী।

নিজ জন্মদিন উপলক্ষ্যে প্রায় প্রতি বছরই বিপুল পরিমাণ টাকা ব্যায় করে থাকেন এই অভিনেত্রী। তারই প্রেক্ষিতে এ বছর ২৪ ক্যারেট গোল্ড প্রলেপযুক্ত ৪ থাকের একটি কেক কাটেন উবর্শী। আর যা রীতিমত এখন আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন সোশ্যাল সাইটে একটি পোস্টে জন্মদিনের বেশ কিছু ছবি পোস্ট করেন উর্বশী। যার একটিতে তার সাথে দেখা যায় তার বিশেষ বন্ধু র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের। বর্তমানে হানি সিংয়ের সাথে একটি মিউজিক ভিডিও অ্যালবামে কাজ করছেন এই অভিনেত্রী। এর শুটিংয়েই ব্যস্ত আছেন এ দুজন।

উর্বশী এবারই প্রথম জন্মদিনে এমন দামি কেক কাটলেন বিষয় এমনটা নয়। এর আগে গত বছরও একটি হীরার কেক কেটে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে এত সব আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে কোন ধরনের মন্তব্য করেননি উর্বশী।

বিজ্ঞাপন

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD