Logo

কত কোটির সম্পত্তি কিনলেন সুহানা খান

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৩৭
কত কোটির সম্পত্তি কিনলেন সুহানা খান
ছবি: সংগৃহীত

বাবা শাহরুখের পথেই হাঁটছেন এই অভিনেত্রী

বিজ্ঞাপন

শাহরুখ–কন্যা সুহানা খান প্রায়ই বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে আসেন। এবার সম্পত্তি কিনে জোর আলোচনায় তিনি। বাবা শাহরুখের পথেই হাঁটছেন এই অভিনেত্রী।

আনুষ্ঠানিকভাবে সুহানা প্রকাশ না করলেও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, মুম্বাইয়ের কাছে আলিবাগের থাল গ্রামে বড় একটি জমি কিনেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জমিটির ক্রয়মূল্য ৯ কোটি ৫০ লাখ রুপি। এ জন্য তাকে ৫৭ লাখ মূল্যের স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। আলিবাগের রায়গঢ়ের থাল গ্রামের এই জমিটির আয়তন ৭৮ হাজার ৩০০ বর্গফুটের কিছুটা বেশি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জমিটির নিবন্ধন সম্পন্ন হয়েছে। তবে এর আগে এই একই গ্রামে বলিউড বাদশাহ শাহরুখ খান একটি সম্পত্তি কিনেছিলেন। সুহানার এই সম্পত্তি কেনার খবরে সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত-অনুসারীরা সুহানাকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদের একজন লিখেছেন, ‘শুভকামনা রইল সুহানা। বাবার পথই অনুসরণ করে চলছেন আপনি।’ অন্য একজন লিখেছেন, ‘সুহানা নিজের সিনেমার পারিশ্রমিক দিয়ে সম্পত্তি কিনেছেন।’

সুহানা কিছুদিন আগেই ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউড দুনিয়ায় পা রেখেছেন। জোয়া আখতারের সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। ‘দ্য আর্চিজ’-এ সুহানা ছাড়াও অভিনয় করেছেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা সহ অনেকেই।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD