Logo

১০ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৪, ০১:২০
১০ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ
ছবি: সংগৃহীত

আপনাকে সদর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিদেশে থাকা ১০ রাষ্ট্রদূতকে আলাদা আলাদা বদলির আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অবসরে যাওয়া বা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদের দেশে ফিরতে নির্দেশনা দেওয়া হয়েছে।


আরও পড়ুন: ওষুধের দাম কমানোর বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী


আলাদাভাবে রাষ্ট্রদূতদের কাছে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আপনাকে সদর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতদের তাদের বর্তমান দায়িত্বভার অবিলম্বে ছেড়ে ঢাকায় ফিরে আসার অনুরোধ জানিয়েছে।


আরও পড়ুন: আলীগড় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান বক্তা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম


যেসব দেশের দূতদের বদলির নির্দেশ দেওয়া হয়- কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম, পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন, জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউর রহমান, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই, গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ ও ইরাকে নিযুক্ত রাষ্ট্রদূত ফজলুল বারী।


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD