Logo

সারাদেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬, ১৮:৩১
সারাদেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
ছবি: সংগৃহীত

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

বিজ্ঞাপন

শ্রীপুর (মাগুরা) : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে ও শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মামুন খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

চন্দনাইশ (চট্টগ্রাম) : চট্টগ্রামের চন্দনাইশে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে

স্বাগত বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মির্জা আফরিন ফারজানা পিংকি, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মাদারগঞ্জ (জামালপুর) : জামালপুরের মাদারগঞ্জে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খরকা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আবদুল গফুর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোহেল তালুকদারসহ স্থানীয় খামারিবৃন্দ। এ সময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাবিল হোসেন তামিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও খামারিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রাণিও প্রাণিজাত পণ্য উৎপাদনে খামারিদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে উপজেলা প্রাণিসম্পদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধনী ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আশরাফুল আলম খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জাহান কনক। সভার শুরুতে সভাপতি স্বাগত বক্তব্য রাখেন এবং প্রাণিসম্পদ খাতের অগ্রগতি নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের শিক্ষক সিদ্দিকুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সোলায়মান কবীর এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী। এ সময় স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিক, বিভিন্ন এনজিও ও ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রান্তিক খামারিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, আধুনিক পশুপালন পদ্ধতি এবং খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চল হিসেবে শ্যামনগরে গবাদিপশুর সুরক্ষায় পর্যাপ্ত ‘এনিম্যাল শেল্টার’ নির্মাণ এবং লবণসহনশীল ঘাস চাষ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বারহাট্টা (নেত্রকোনা) : নেত্রকোনার বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে বারহাট্টা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রাণিসম্পদ উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারি ও সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও উন্নয়নে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। এদিকে প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণে ডিমের গুরুত্ব তুলে ধরা হয়।

কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ কেন্দুয়া নেত্রকোনার আয়োজনে র‌্যালি পরবর্তী উপজেলা হল রুমে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমানের পরিচালনায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডেইরি খামারি মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক ও ফিড ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, বিএনপি নেতা মজনু রহমান খন্দকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাব সদস্য সাংবাদিক রুকন উদ্দিন, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ ফারুকী প্রমূখ।

অনুষ্ঠানে ভেটেরিনারি সার্জন ডাক্তার সাখাওয়াত হোসেন তারেক, সরকারি দপ্তর প্রধানগণ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক, খামারিগণ ও প্রাণিসম্পদের সাথে জড়িত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মোল্লাহাট (বাগেরহাট) : বাগেরহাটের মোল্লাহাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ আয়োজন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত। সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রান্তিক খামারিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের ক্রমবর্ধমান অবদানের কথা তুলে ধরেন। তারা খামারিদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক পশুপালন ও চিকিৎসাসেবার সহজলভ্যতা নিশ্চিত করা এবং গুণগত মান বজায় রেখে প্রাণিসম্পদকে রপ্তানিযোগ্য খাত হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা এ বি এম মোরশেক আহমেদ এবং একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর হাফেজ হেদায়েতুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, মোল্লাহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় খামারিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সাটুরিয়া (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ উপলক্ষে রেলি বের হয়।

পরে সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

ভেটেরিনারি সার্জন ডা. মো. খোকন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. বরকত মল্লিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুর রোগ প্রতিরোধ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন ও খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

তারা বলেন, দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ পণ্য রপ্তানির সম্ভাবনা বাড়াতে গুণগত মান নিশ্চিত করা এবং খামারিদের প্রযুক্তিগত সহায়তা প্রদান জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগ ও খামারিদের সম্মিলিত প্রচেষ্টা প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নেবে।

নগরকান্দা (ফরিদপুর) : ফরিদপুরের নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা টিটিসি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত আলী শরীফ এবং নগরকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারি, উদ্যোক্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ প্রতিরোধ, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণিজ পণ্যের গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন। তাঁরা আরও বলেন, প্রাণিজ পণ্য রপ্তানির উপযোগী পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও খামারিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের বিভিন্ন সমস্যা এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

শেরপুর (বগুড়া) : প্রাণিসম্পদের উন্নয়ন ও খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে বগুড়ার শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে একই চত্বর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমীর রহমান।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, কেন্দ্রীয় বিএনপির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিন্টু ও ভেটেরিনারি সার্জন ডা. মো. জাহিদুর রহমান।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিস চন্দ্র ভোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।এসময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, গবাদিপশুর রোগ প্রতিরোধ, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে। বোদা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহমেদ রাসেদ উল-নবী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসার ধলেশ্বর চন্দ্র রায়,খামারি আনজু আরা ও মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা, প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এ ধরনের আয়োজন প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

স্বেচ্ছাসেবী সংগঠন। সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই।

নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বর্ডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমিন এবং পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. মো. লাভলু মিয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি প্রমুখ। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষিবিদ, উদ্যোক্তা ও প্রান্তিক খামারিরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা স্থানীয় প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, খামারিদের নানা সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক এবং বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) সুব্রত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাণীর রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে খামারিদের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালনে উৎসাহিত করতে হবে। পাশাপাশি প্রাণীর রোগ প্রতিরোধ, উন্নত জাতের পশু পালন এবং উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গৌরীপুর (ময়মনসিংহ) : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা। সভাটি সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন দেবাশিস পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজা সুলতানা, ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি আলিম উদ্দিন এবং এগ্রোভেট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন। এ ছাড়া অনুষ্ঠানে ইন্টার্নি শিক্ষার্থী শাহদুল্লাহ সাদি, খামারি ও উদ্যোক্তা আবু হেনা মুহামিনুলসহ প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পীরগাছা (রংপুর) : রংপুরের পীরগাছায় নানা আয়োজনে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেনারী সার্জন ডা. উৎপল চন্দ্র রায় এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহম্মেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিস্তা ও ঘাঘট নদীবিধৌত পীরগাছা উপজেলার চরাঞ্চল ও গ্রামীণ জনপদে গবাদিপশু, হাঁস-মুরগি ও দুগ্ধ খামার সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। এ জন্য খামারিদের কারিগরি প্রশিক্ষণ, মানসম্মত টিকা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণিসংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাশেম আলী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ পলাশ, বন্যপ্রাণিউদ্ধার ও সংরক্ষণ (রেসকিউস) সদস্য নুর হাসান নাহিদ এবং স্থানীয় খামারি সাইফুল ইসলাম।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, খামারি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রানীশংকৈল (ঠাকুরগাঁও) : রানীশংকৈলে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সপ্তাহ পালিত হবে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মেলা, প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এতে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, প্রাণিসম্পদ শুধু মানুষের পুষ্টি ও খাদ্যনিরাপত্তার উৎস নয়, এটি গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান চালিকাশক্তি। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, খামারির আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম (আনু)। সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত পরামর্শ মূলক বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তশরিফুল ইসলাম, মৎস্য অফিসার শাহাদত হোসেন, বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সাবেক ইউপির চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, আব্দুল্লাহ আল কাফি, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম (আনু) বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতকে আরও এগিয়ে নিতে সরকার কাজ করছে। প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি খামারিদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত জাতের গবাদিপশু পালন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের সচেতনতা ও সরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি। খামারিরা যেন সহজে সরকারি সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন এবং খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি সেবাগুলো খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এতে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে এ খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, খামারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বরগুনা : বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ, বরগুনা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চীফ হুইপ ও সংসদ সদস্য (বরগুনা-২) নূরুল ইসলাম মনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার তামান্না ও জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। র‌্যালিতে জেলা প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ্র্যলী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার। এসময় স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. ফারহানা নবী, কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, সমাজসেবা অফিসার সোহেল রানা, পৌর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, পল্লী বিদ্যুৎ জোনাল কর্মকর্তা

গোলাম সারোয়ার মোর্শেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি হয়েছে। উপজেলা পরিষদ এবং উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিমউদ্দিন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া আফরোজ মুনিরা, শ্রীনগর প্রেস ক্লবের সভাপতি আরিফ হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম আজম প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের পশু চিকিৎসক, স্থানীয় খামারিসহ উদ্যোক্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্ত¦র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জানা গেছে, ৩ দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রাণিসম্পাদ দপ্তর। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে।

নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্কুল ফিডিংয়ের অংশ হিসেবে উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে দুধ ও ডিম খাওয়ানোর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন, সহকারী কমিশনার (ভূমি) আশফাকুর রহমান, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, ভেটেরিনারী সার্জন ড. রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্দার মো. ফজলুল করিম, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটরা ইউপি চেয়ারম্যান প্যানেল-১ মাহাবুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন অফিসার সুশান্ত কুমার ঘোষ, পিডিবিএফ এর ব্যবস্থাপক শিপ্রা রানী ও খামারি মানিক মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উপর চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সাঈম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ ইফরীত সাদিয়া লিসা, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তিতাস (কুমিল্লা) : কুমিল্লার তিতাসে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ মোফাচ্ছেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। এ সময় উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন. উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: বেনজির আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, ভেটেরিনারি সার্জন ডা: আবু হান্নান সরকার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উদ্যোক্তা খাদিজাতুল কোবরা প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ৩ দিন ব্যাপী প্রাণীম্পদ সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন।

বাঘা (রাজশাহী): বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ (২৬ নভেম্বর হতে ২৮ নভেম্বর) এর উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বাঘা, রাজশাহীর আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়

গত

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহফুজা শামীমা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। খামারিদের মধ্যে বক্তব্য রাখেন পোল্ট্রি খামারি শফিকুল ইসলাম, গবাদি পশু খামারি সুইট আহম্মেদ ও জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবুল কালাম এবং গীতা পাঠ করেন পরিমল চন্দ্র।

সভায় খামারিরা বলেন, ঘাস মারা ও পচন মারা বিষের নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও সঠিক সময়ে টিকা দান নিশ্চিত করার আহ্বান জানান তারা। ভোক্তাদের পক্ষ থেকে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার না করার জন্য আহ্বান জানানো হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD