ডিএমপির তিন সহকারী কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁদের এ বদলির নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার রেজোয়ানা কবির প্রিয়াকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগ থেকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বে তিনি সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সিআরও) হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমানকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত কার্যালয় আদেশে তিন কর্মকর্তার নতুন কর্মস্থল ও দায়িত্ব নির্ধারণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।








