Logo

নতুন দুটি হিন্দি সিনেমাতে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়

profile picture
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৪, ০৭:৪৭
নতুন দুটি হিন্দি সিনেমাতে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়
ছবি: সংগৃহীত

কয়েক মাসের মধ্যেই কলকাতার বাইরে এই সিনেমার শুটিং হওয়ার কথা রয়েছে

বিজ্ঞাপন

বাংলা সিনেমাতে তিনি নন্দিত অভিনেতা। বাংলা সিনেমার পাশাপাশি কেরিয়ারে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার সমান্তরালে হিন্দি ছবিতেও অভিনয় করে সিনেমাপ্রেমীদের মন জয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। সূত্রের খবর, খুব শীঘ্র হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন এই অভিনেতা। বছরের শুরুতেই দুটি হিন্দি সিনেমার শুটিং করতে পারেন খরাজ।

বলিউডে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজি’র মাধ্যমেই নির্মাতা সুভাষ কপূর প্রচারের আলোয় এসেছিলেন। প্রথম দুটো পর্বের পর এই নির্মাতা এবার সিনেমার তৃতীয় পর্বের প্রস্তুতি নিচ্ছেন। প্রথম পর্বে নামভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা আরশাদ ওয়ারসি। দ্বিতীয় পর্বে তার জায়গায় কাজ করেন অক্ষয় কুমার। তবে এবার শোনা যাচ্ছে, জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি’র তৃতীয় পর্বে অক্ষয় এবং আরশাদ দু’জনেই থাকবেন। আগের সিনেমা গুলোর মতোই কমেডির মোড়কে সামাজিক কোন সমস্যা নিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করা হবে। এই সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য প্রস্তাব এসেছে এ অভিনেতার কাছে। নির্মাতা নাকি নিজেই ফোন করে খরাজকে এই প্রস্তাব দিয়েছেন। আর অভিনেতাও নাকি এতে রাজি হয়েছেন। কয়েক মাসের মধ্যেই কলকাতার বাইরে এই সিনেমার শুটিং হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, আগামী মার্চ-এপ্রিলের দিকে কলকাতায় ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমার শুটিং শুরু হতে পারে বলে খবর শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে শহরে আসতে পারেন অভিনেতা কার্তিক আরিয়ান এবং অভিনেত্রী বিদ্যা বালান। বিশ্বস্ত সূত্রের দাবি, এই সিনেমাতেও বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়। উল্লেখ্য, অনিস বাজ মি নির্মিত এই সিনেমার কয়েকটি চরিত্রে কাজ করার জন্য টলিপাড়ার আরও কয়েক জন অভিনেতা ইতোমধ্যে অডিশন দিয়েছেন। কিন্তু কারা সুযোগ পেয়েছেন তা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। তবে অভিনেতা খরাজ রয়েছেন।

গত বছর দর্শকেরা ‘মিশন রানিগঞ্জ’ সিনেমাতে এবং ‘টুথ পরী’র মতো হিন্দি ওয়েব সিরিজে খরাজের অভিনয় দেখেছেন। এখন নতুন সিনেমাতে দর্শকদের সামনে কী চমক নিয়ে হাজির হন তিনি সেটাই দেখা যাক। সূত্র: আনন্দবাজার

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD