Logo

তামিমের বরিশালকে সাকিবের রংপুরের ফুলেল শুভেচ্ছা

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৩ মার্চ, ২০২৪, ০৩:৪৭
তামিমের বরিশালকে সাকিবের রংপুরের ফুলেল শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

তামিম বাহিনীকে অভিনন্দন জানিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দশম আসরের গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে একক ভাবে রাজত্ব করেছে রংপুর রাইডার্স। কিন্ত টানা দুই কোয়ালিফায়ারে পরাজিত হয়ে শিরোপা লড়াই থেকেই ছিটকে যায় সাকিব-সোহানরা।


এদিকে প্লে-অফে উঠতেই হিমশিম খাওয়া ফরচুন বরিশালের ঘরেই উঠেছে বহুল কাঙ্ক্ষিত বিপিএলের শিরোপা। ঘরোয়া এই টুর্নামেন্টে এবারও চ্যাম্পিয়ন হতে না পারলেও তামিম বাহিনীকে অভিনন্দন জানিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।


আরও পড়ুন: সিলেটে টি-টোয়েন্টি ম্যাচ দেখা যাবে ২০০ টাকায়


ফাইনাল ম্যাচের পর রংপুরের পক্ষ থেকে বরিশালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল সোশ্যাল সাইটের এক পোস্টে বরিশালকে অভিনন্দন জানায় রংপুর রাইডার্স।


এই অভিনন্দন বার্তায় ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, রংপুর রাইডার্সের পক্ষ থেকে বিপিএলের নতুন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ফুলেল শুভেচ্ছা।


আরও পড়ুন: তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট


উল্লেখ্য, শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বরিশালকে ১৫৫ রানের সহজ লক্ষ্য দেয় লিটন দাশের দল।


জবাবে ব্যাট করতে নেমে ৬ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই প্রথমবার বিপিএলের শিরোপা উল্লাসে মাতে দক্ষিণ অঞ্চলের এই দলটি।


এমএল/

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD