Logo

গাউসুল আজম মার্কেটে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
৩ মার্চ, ২০২৪, ০৪:২৮
গাউসুল আজম মার্কেটে আগুন
ছবি: সংগৃহীত

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন

ঢাকার নিউমার্কেট এলাকায় অবস্থিত গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার অফিসার এরশাদ হোসেন বলেন, বিকেল সাড়ে ৪টায় নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD