Logo

বিশ্রাম থেকে ফিরেই শুটিংয়ে ব্যস্ত নুসরাত

profile picture
জনবাণী ডেস্ক
৭ মার্চ, ২০২৪, ০৮:৪৩
বিশ্রাম থেকে ফিরেই শুটিংয়ে ব্যস্ত নুসরাত
ছবি: সংগৃহীত

এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করান

বিজ্ঞাপন

ফেব্রুয়ারি মাসে হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেসময় তার মা ফেরদৌসি পারভীন জানান, গ্যাস্ট্রিক ও মাথা ব্যথার সমস্যা বেড়ে গেলে একটা পর্যায়ে বাসায় জ্ঞান হারান ফারিয়া। এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করান।

চিকিৎসক সেসময় জানিয়েছিলেন, ফারিয়াকে বেশ কয়েক দিন বিশ্রাম নিতে হবে। নাহলে সে সম্পূর্ণ সুস্থ হতে পারবেন না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিকিৎসকের পরামর্শ অনুযায়ি, ফেব্রুয়ারির শেষ দিকে অবকাশযাপনের জন্য তুরস্কে ছুটে যান ফারিয়া। ইস্তাম্বুলে ১০ দিন অবস্থান করে রবিবার (৩ মার্চ) ঢাকায় ফেরেন এই অভিনেত্রী। আর দেশে ফিরেই শুটিংয়ে নেমে পড়েছেন তিনি।

ফারিয়ার কথা, ‘সবার দোয়া আর ভালোবাসায় এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আমার অসুস্থতার কারণে অনেকগুলো কাজ আটকে গেছে। সেজন্য দেশে ফিরে আর সময় নষ্ট করতে চাই না আমি। তাই শুটিংয়ে জন্য চলে এসেছি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে কিসের শুটিং সেটা এখনই বলতে চান না ফারিয়া।

জানা গেছে, তুরস্কে যাওয়ার আগে একটি ব্রাইডাল কোম্পানির ফটোশুটে অংশ নেন এই অভিনেত্রী। এরপরই অবকাশযাপনের জন্য তুরস্কে উড়াল দেন। সেখানকার বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়ান নুসরাত ফারিয়া।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD