Logo

শাকিব খানও ফিরিয়ে দিলেন নিপুণকে

profile picture
জনবাণী ডেস্ক
৭ মার্চ, ২০২৪, ০৫:০০
শাকিব খানও ফিরিয়ে দিলেন নিপুণকে
ছবি: সংগৃহীত

কিন্তু এ নায়িকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাকিবও

বিজ্ঞাপন

ঢালিপাড়ায় গুঞ্জন রয়েছে সভাপতির খোঁজে রীতিমতো মাঠ চষে বেড়াচ্ছেন অভিনেত্রী নিপুণ আক্তার। কিন্তু এখনও পর্যন্ত কাউকেই নির্ধারণ করতে পারেননি তিনি। সংগঠনের বর্তমান সভাপতি ও বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে শুরুতেই জানিয়ে দিয়েছেন। সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অভিনেতা ফেরদৌসও শিল্পী সমিতির নির্বাচন করবেন না বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এরপর প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলের দারস্থ হয়েছিলেন সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। তবে তিনিও শিল্পী সমিতির নির্বাচন করতে রাজি হননি। সর্বশেষ গুঞ্জন রটেছে সুপারস্টার শাকিব খানকে সভাপতি পদে চাচ্ছেন নিপুণ আক্তার। কিন্তু এ নায়িকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাকিবও।

বিজ্ঞাপন

সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক শাকিবের এক ঘনিষ্ঠজন বলেন, শাকিব খানের ভাবনা এখন সিনেমায় কাজ করা নিয়ে। বর্তমানে বেশ আন্তর্জাতিক মানের সিনেমায় অভিনয় করছেন তিনি। এর আগে এ অভিনেতা সমিতিতে দুইবার নেতৃত্ব দিয়েছেন। তবে বর্তমানে আর সংগঠনে দেওয়ার মতো সময় তার হাতে নেই। তাকে সমিতির সভাপতি পদে নির্বাচন করার জন্য অনেকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি নির্বাচন করবেন বলে না করে দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সোমবার (৪ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির তফসিল প্রকাশ করা হয়েছে। ভোট গ্রহণ ও প্রাথমিক ফলাফল প্রকাশ আগামী ২৭ এপ্রিল। এ দিন সকাল ১০টা থেকেই বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণের কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD