Logo

‘ট্রাকের নির্বাচন করতে করতে আমার নামও ট্রাক হয়ে গেছে’

profile picture
জনবাণী ডেস্ক
১২ মার্চ, ২০২৪, ২৩:৩৭
‘ট্রাকের নির্বাচন করতে করতে আমার নামও ট্রাক হয়ে গেছে’
ছবি: সংগৃহীত

ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে।

বিজ্ঞাপন

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন তিনি।  কারণ সম্প্রতি ভিডিওতে এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এ অভিনেত্রী।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সোশ্যাল মিডিয়া ফেসবুক বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। বর্তামানে নিজের একমাত্র সন্তানকে নিয়ে আলাদা থাকছেন ওই নায়িকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি ময়মনসিংহ ভালুকার ডাকাতিয়ার একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি। ওই অনুষ্ঠানে গিয়ে অভিনেত্রী বলেছেন, “ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে।”

দীর্ঘদিন পর ওই অনুষ্ঠানে স্টেজ পারফরম করতে দেখা গেছে তাকে। মঞ্চে পারফরম করার আগে উপস্থিত সবাইকে মাহি প্রশ্ন করেন, “আপনারা সবাই কি আমাকে চেনেন? কী নাম আমার?” কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন, আবার কেউ বা ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর মাহিয়া মাহি বলেন, “ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এখানে এসেছি শুধু ট্রাক মার্কার জন্য।”

গত দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে করেছিলেন নায়িকা মাহিয়া মাহি। তবে বিপুল ভোটে পরাজিত হন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD