Logo

টাইব্রেকার ভাগ্যে ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের শেষ আটে আর্সেনাল

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মার্চ, ২০২৪, ২২:৪৭
টাইব্রেকার ভাগ্যে ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের শেষ আটে আর্সেনাল
ছবি: সংগৃহীত

রাতে ঘরের মাঠে পোর্তোর বিপক্ষে ১-০ গোলে জয় পায় ইংলিশ ক্লাবটি

বিজ্ঞাপন

টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় পোর্তোর বিপক্ষে জিতে ১৪ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে আর্সেনাল। 

মঙ্গলবার (১২ মার্চ) রাতে ঘরের মাঠে পোর্তোর বিপক্ষে ১-০ গোলে জয় পায় ইংলিশ ক্লাবটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে প্রথম লেগের খেলায় ১-০ ব্যবধানে জিতেছিল পোর্তো। ফলে শেষ আটের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে ৪-২ ব্যবধানে জিতেছে মিকেল আর্তেতার দল।

স্বাগতিকরা পেনাল্টিতে প্রথম চার শটেই গোল করে। অন্যদিকে পোর্তোর ওয়েন্ডেলের শট লাগে পোস্টে। এরপর আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া ব্রাজিলিয়ান গালেনোর চেষ্টা বাঁদিকে ঝাপিয়ে পড়ে আটকে দিলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে অতিরিক্ত সময় খেলা হওয়ার পরও আর্সেনাল ১-০ গোলের বেশি ব্যবধান বাড়াতে পারেনি। ৪১ মিনিটে একমাত্র গোলটি করেন লিয়ান্দ্রো ট্রসার্ড। এরপর পোর্তো প্রতিরোধ গড়ে তুললে ১২০ মিনিট পর্যন্ত গড়ায় ম্যাচ। তাতেও ব্যবধান না বাড়লে ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD