Logo

‘ফোনালাপ ফাঁস’ নিয়ে ফেসবুক লাইভে আসছেন তামিম, জানালেন সময়

profile picture
জনবাণী ডেস্ক
২০ মার্চ, ২০২৪, ২২:২৫
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে ফেসবুক লাইভে আসছেন তামিম, জানালেন সময়
ছবি: সংগৃহীত

একই পোস্টে সম্প্রতি ভাইরাল হওয়া ‘তামিম-মিরাজের ফোন কলের’ কথাও উল্লেখ করেছেন তামিম ইকবাল।

বিজ্ঞাপন

আজ ২০ মার্চ, তামিম ইকবালের জন্মদিন। নিজের বিশেষ এই দিনে সামাজিকমাধ্যম ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন তিনি।

একই পোস্টে সম্প্রতি ভাইরাল হওয়া ‘তামিম-মিরাজের ফোন কলের’ কথাও উল্লেখ করেছেন তামিম ইকবাল। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন সন্ধ্যা ৭টায় লাইভে আসার কথা জানিয়ে নিজের সেই পোস্টে তামিম লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোন কল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।”

বিজ্ঞাপন

গেল ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই নানা কারণে আলোচনায় তামিম। বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি।  দলকে এনে দিয়েছেন শিরোপাও। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে ভাইরাল হওয়া এক ফোন কলের পর থেকেই ফের আলোচনায় টাইগার ওপেনার।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ হতে পারে ভাইরাল হওয়া সেই ফোন কল। 

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD