Logo

বিএনপি সত্যের পক্ষে স্পষ্ট বলে, আর আ. লীগ বলে তলে তলে: রিজভী

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৪, ০২:০৩
বিএনপি সত্যের পক্ষে স্পষ্ট বলে, আর আ. লীগ বলে তলে তলে: রিজভী
ছবি: সংগৃহীত

ওদের কোন আদর্শ নেই, ওদের আদর্শ হচ্ছে সন্ত্রাস, ব্যাংক লুট। যাদের আদর্শ নেই তারা যে কোন কাজ করতে পারে

বিজ্ঞাপন

“আপনারা (ওবায়দুল কাদের) পাকিস্তানের কথা শুনলে গোসল করেন কয়েকবার, আর সামান্য একটু প্রশংসা করেছে পাকিস্তান। সেটি নিয়ে জোর গলায় কথা বলছেন” বলে মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি আরও বলেন,‘‘বিএনপির সঙ্গে নাকি পিরিত’। বিএনপি যা বলে সত্যের পক্ষে স্পষ্ট। আর ওরা (আওয়ামী লীগ) বলে তলে তলে। ওরা তলে তলে পিরিত সবার সঙ্গে করে রাখেন। কারণ ওরা অবৈধ। ওরা সত্য বলতে পারে না। ওদের কোন আদর্শ নেই, ওদের আদর্শ হচ্ছে সন্ত্রাস, ব্যাংক লুট। যাদের আদর্শ নেই তারা যে কোন কাজ করতে পারে।”

বিজ্ঞাপন

রবিবার (২৮ এপ্রিল) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করার জন্যই খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে শেখ হাসিনা এমন মন্তব্য করে রিজভী বলেন, “গণতন্ত্রের মা, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই। কারাগারে থাকা প্রত্যেক নেতার মুক্তি দাবি করে রিজভী বলেন, বন্দি করে, কোনো স্বৈরাচার, ফ্যাসিস্ট টিকে থাকতে পারেনি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের আয়োজনে ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাদরেজ জামানের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ সব রাজবন্দিদের মুক্তির দাবি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD