Logo

বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার

profile picture
জনবাণী ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৪, ০৭:২৬
বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

দলীয় সিদ্ধান্ত না মেনে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার (২৭ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

যারা বহিষ্কৃত হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ, শেরপুরের শ্রীবর্দী উপজেলার ২নং পৌর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, রাঙ্গামাটি জেলা বিএনপির উপদেষ্টা মংসুইউ চৌধুরী।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই কারণে শুক্রবার (২৬ এপ্রিল) দেশে ৭৩ জন নেতাকে বহিষ্কার করা হয়। এই দুই দিনে ৭৬ জন নেতাকে বিএনপি বহিষ্কার করল।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD