Logo

বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে: শিক্ষামন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১ মে, ২০২৪, ০২:১৮
বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, আদালতের নির্দেশনায় আগামী বৃহস্পতিবার (২ মে) সারা দেশে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা এখন পর্যন্ত দাপ্তরিকভাবে, সুনির্দিষ্টভাবে অবগত নেই। সংবাদমাধ্যমে দেখেছি। আমরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। এই মুহূর্তে মন্তব্য করবো না। তবে নীরবতাটা সম্মতির লক্ষণ (আদালতের আদেশে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ)। ”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD