Logo

মায়ের পথেই হাঁটছেন দিতিকন্যা লামিয়া

profile picture
জনবাণী ডেস্ক
৮ মে, ২০২৪, ০৫:৪২
মায়ের পথেই হাঁটছেন  দিতিকন্যা লামিয়া
ছবি: সংগৃহীত

এ খবর লামিয়া চৌধুরীর দৃষ্টি এড়ায়নি

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। এই দুই তাকরার পথেই এবার হাঁটছেন তাদের মেয়ে লামিয়া চৌধুরী। তবে কোন চলচ্চিত্রের মাধ্যমে রূপালি দুনিয়ায় পরিচালক হিসেবে পা রাখবেন সে বিষয়ে কিছুই জানা যায়নি।

এদিকে খবর প্রকাশ হয়েছে, প্রয়াত অভিনেত্রী দিতি চাইতেন না, তার মেয়ে মিডিয়ায় আসুক। মায়ের প্রতি ভালোবাসা থেকে লামিয়া মনে কষ্ট নিয়ে শুরু করতে যাচ্ছেন সিনেমার কাজ। এ খবর লামিয়া চৌধুরীর দৃষ্টি এড়ায়নি। খবরটি দেখার পর প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন লামিয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ মে) লামিয়া তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, আমি আজকে একটা নিউজ আর্টিকেলে লেখা দেখলাম আমাকে নিয়ে হেডলাইন যে, আমি নাকি মনে কষ্ট নিয়ে চলচ্চিত্রে আসছি। এই মিস লিডিং হেডলাইন দেখে আমি মনে কষ্ট নিয়ে চলে গেলাম আমার মায়ের জন্মস্থান সোনারগাঁয়ে। সেখানে আমার মায়ের লিচু বাগানের গাছে ঝাঁকে ঝাঁকে লিচু দেখে আবার মন ভালো হয়ে গেল।

পরিচালক হিসেবে রূপালি জগতে আসার তথ্য নিশ্চিত করে তিনি লেখেন, এখন আসল বিষয়টা হচ্ছে, আমি অভিনেত্রী হিসেবে নয়, বরং একজন পরিচালক হিসেবে আসছি। সঠিক সময় হলে আরও বিস্তারিত জানতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন

এমএল/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD