Logo

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

profile picture
জনবাণী ডেস্ক
৯ মে, ২০২৪, ০১:৫৪
গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে
ছবি: সংগৃহীত

সকালে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ আসলাম খাঁন পিপিএম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে ১ম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ভোটারদেরকে বুধবার (৮ মে) সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এ পর্যন্ত কোন কেন্দ্রে কোনোরকম গোলযোগের সংবাদ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সকালে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ আসলাম খাঁন পিপিএম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

গজারিয়া উপজেলায় মোট ৬০টি ভোটকেন্দ্র রয়েছে। ওই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ২শ ৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭৫ হাজার ৯শ ৪৬ জন এবং নারী ভোটার ৭১ হাজার ৩শ জন।

বিজ্ঞাপন

এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও  ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খাঁন পিপিএম বলেন, নির্বাচন নিবিঘ্ন ও শান্তিপূর্ণ করতে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD