Logo

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
জনবাণী ডেস্ক
২১ মে, ২০২৪, ০৪:০১
কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

বাজারে পণ্য সাপ্লাই যেন ঠিক থাকে

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিংয়ে জোর দিতে বলেছেন। খুব কঠোরভাবে মনিটরিং করার নির্দেশনা দিয়েছেন তিনি। 

সোমবার (২০ মে) বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিৎ করেছেন।

বিজ্ঞাপন

এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী আজ সোমবার (২০ মে) বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বলেছেন, বাজার মনিটরিং যেন বেশ জোরালোভাবে হয় এবং ভালোভাবে দৃষ্টি দিতে বলেছেন। বাজারে পণ্য সাপ্লাই যেন ঠিক থাকে। 

বিজ্ঞাপন

‘বেশ কিছু কিছু পণ্যের সরবরাহ ঠিক আছে, সংকট না থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধির প্রবণতা দেখেছেন। সেজন্য কঠোরভাবে যেন বাজার মনিটরিং শুরু করা হয়। প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।’

বিজ্ঞাপন

ডলারের দাম ৭ টাকা বাড়ানো হয়েছে, তার একটা প্রভাব বাজারে ইতোমধ্যেই পড়েছে। সেক্ষেত্রে ডলারের দাম বাড়িয়ে বাজার মনিটরিংয়ে নজর দেওয়ার বিষয়টি কতটা যুক্তিসংগত- এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, এই প্রশ্নটা বাণিজ্য প্রতিমন্ত্রীকে করুন। আমি আপনাদের প্রধানমন্ত্রীর নির্দেশনাটা কমিউনিকেট করছি। প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, সে বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীকে একটু কাজ করতে দেন। তারপরই না হয় ওনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করুন। তাহলে হয়ত কিছু না কিছু জানতে পারবেন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD